Skip to Content
Support Songjog Carehome - সংযোগ কেয়ারহোমের পাশে থাকুন
Urgent Appeal

Support Songjog Carehome - সংযোগ কেয়ারহোমের পাশে থাকুন

A residential care and rehabilitation centre providing medical supervision, nursing care, medication, physiotherapy, and compassionate daily support.

25,020.00 ৳
9 donations


সংযোগ কেয়ারহোম: যত্ন, চিকিৎসা ও পুনর্বাসনের একটি ঠিকানা

সংযোগ কেয়ারহোমে বর্তমানে ২০ জনের বেশি মানুষ বসবাস করেন। বয়স, শারীরিক অবস্থা ও জীবনের অভিজ্ঞতায় প্রত্যেকে আলাদা। কারও নিয়মিত চিকিৎসা ও নার্সিং প্রয়োজন, কেউ ফিজিওথেরাপির মাধ্যমে শারীরিক সক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন, আবার কেউ এখান থেকে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

সংযোগ কেয়ারহোম শুধু থাকার জায়গা নয়। এখানে একজন চিকিৎসক সার্বক্ষণিক দায়িত্বে থাকেন। নার্স ও কেয়ারগিভাররা নিয়মিত ওষুধ দেওয়া, স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ, ব্যক্তিগত পরিচর্যা এবং দৈনন্দিন কাজে সহায়তা করেন। প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসকেরাও এসে বাসিন্দাদের দেখেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

আমাদের লক্ষ্য শুধু আশ্রয় দেওয়া নয়। নিয়মিত চিকিৎসা, নার্সিং, ফিজিওথেরাপি ও পরিচর্যার মাধ্যমে প্রত্যেককে তাঁর সামর্থ্য অনুযায়ী আরও স্বনির্ভর ও সুন্দর জীবনযাপনে সহায়তা করাই আমাদের চেষ্টা।


প্রতিদিনের যত্নে প্রয়োজন আপনাদের সহযোগিতা

মানসম্মত আবাসিক চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রতিদিন চালিয়ে যাওয়া একটি বড় দায়িত্ব। ওষুধ, চিকিৎসা পরীক্ষা, নার্সিং, ফিজিওথেরাপি, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং ব্যক্তিগত পরিচর্যার জন্য নিয়মিত খরচ হয়।

এর সঙ্গে রয়েছে পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা, নিরাপদ আবাসন, বিদ্যুৎ, পানি ও রক্ষণাবেক্ষণ। প্রতিটি বাসিন্দার প্রয়োজন আলাদা হওয়ায় তাঁদের সেবাও প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করতে হয়।

আপনার অনুদান সংযোগ কেয়ারহোমের চিকিৎসা, নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে সহায়তা করবে।


আপনার অনুদান যেসব কাজে সহায়তা করবে

বাসিন্দাদের বয়স, স্বাস্থ্যের অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন পুষ্টিকর খাবার এবং নিজ পরিবারের মত আবাসন ব্যবস্থা করতে।

সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধান, প্রয়োজনীয় ওষুধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে।

নির্ধারিত সময়ে ওষুধ দেওয়া, স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ এবং দৈনন্দিন ব্যক্তিগত কাজে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে।

প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি, চলাফেরার অনুশীলন এবং দৈনন্দিন কাজে আরও স্বনির্ভর হয়ে ওঠার জন্য সহায়তা দিতে।

প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট এবং দীর্ঘমেয়াদি বা জটিল স্বাস্থ্যসমস্যার নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে।

Select Contribution

৳
Complete Donation

Secure 256-bit SSL Encrypted payment

Recent Supporters

Anonymous Donor

1 day ago

Anonymous Donor

2 days ago

Anonymous Donor

118 days ago

Anonymous Donor

179 days ago

Anonymous Donor

207 days ago