Skip to Content
Ramadan Songjog 2026
Urgent Appeal

Ramadan Songjog 2026

সেবার বন্ধনে ছড়াই রহমতের আলো

125,853.00 ৳ raised of 7,000,000.00 ৳
30 donations


রমজান আমাদের সংযম এবং ত্যাগের শিক্ষা দেয়। কিন্তু বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে, অনেক নিম্নবিত্ত ও দিনমজুর পরিবারের জন্য ইফতার বা সেহরি এখন কেবল একবেলা পেট ভরে খাওয়ার লড়াই। যে হাতটি সারাদিন রোদ-বৃষ্টিতে পরিশ্রম করে, সেই হাতটি যেন ইফতারের সময় রিক্ত না থাকে—এটাই আমাদের অঙ্গীকার।

'রমজানে সংযোগ ২০২৬'-এর লক্ষ্য গত বছরের প্রায় ১০,০০০ মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও বড় পরিসরে মানবতার এই সেতুবন্ধনটি টিকিয়ে রাখা। বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত মানুষের ঘরে আপনার আমানত (সাদাকাহ ও যাকাত) পৌঁছে দিতে আমাদের স্বেচ্ছাসেবীরা প্রস্তুত। আপনার একটি ছোট দান হয়তো আমাদের কাছে সামান্য, কিন্তু একটি পরিবারের জন্য তা পুরো মাসের নিশ্চিন্ত আহার।


বিগত বছরের সাফল্য 

দাতাদের আস্থার সঠিক প্রতিফলনই আমাদের শক্তি। গত বছর (২০২৫) আপনাদের সহযোগিতায় আমরা যা অর্জন করেছি:

  • মোট উপকারভোগী: ৯,২০০+ অসহায় মানুষ।
  • ভৌগোলিক পরিধি: বাংলাদেশের ৩০টিরও বেশি জেলায় আমরা আপনাদের আমানত পৌঁছে দিয়েছি।
  • খাদ্য সহায়তা: ৭,০০০-এর বেশি পরিবারকে মাসব্যাপী খাদ্য সহায়তা প্রদান।
  • ইফতার ও সেহরি: ২,০০০-এর বেশি মানুষের কাছে পুষ্টিকর রান্না করা খাবার বিতরণ।
  • স্থায়ী স্বাবলম্বীকরণ: ১৮টি পরিবারকে (জুলাই আন্দোলনের আহত ব্যক্তিসহ) দোকান, সেলাই মেশিন ও পোল্ট্রি ফার্মের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে।
  • চিকিৎসা সহায়তা: ক্যান্সার ও কিডনি রোগীসহ ৭ জন মুমূর্ষু রোগীকে ৯.৫ লাখ টাকার বেশি যাকাত-ভিত্তিক চিকিৎসা সহায়তা প্রদান।

আপনারা পাশে ছিলেন বলেই এই অসম্ভব সম্ভব হয়েছিল। এবারের ২০২৬-এর লক্ষ্য অর্জনেও আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।


আমাদের ২০২৬ সালের লক্ষ্য


আপনি যেভাবে পাশে দাঁড়াতে পারেন 

  • একটি পরিবারের জন্য ইফতার প্যাকেজঃ ৬৬০ টাকা
  • একটি পরিবারের পুরো মাসের বাজার 
  • একটি এতিমখানা বা মাদ্রাসার পুরো রমযান মাসের খাদ্য সহায়তা।
  • কোন ব্যাক্তি বাএকটি পরিবারকে স্বাবলম্বী করার উপহার (যাকাত)।
  • অন্যান্য সহযোগিতা – আপনার ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ দান, সাদাকাহ বা যাকাত।

অনুদান প্রদানের মাধ্যম


মোবাইল ব্যাংকিং:

  • বিকাশ মার্চেন্ট: 01896020769
  • নগদ মার্চেন্ট: 01896020769
  • বিকাশ (পার্সোনাল): 01323572375

ব্যাংক অ্যাকাউন্ট:

  • ব্যাংক: সউথইস্ট ব্যাংক (SOUTHEAST BANK)
  • অ্যাকাউন্ট নাম: SONGJOG CONNECTING PEOPLE FOUNDATION
  • অ্যাকাউন্ট নম্বর: 001311100014763
  • শাখা: উত্তরা শাখা (Uttara Branch)
  • রাউটিং নম্বর: 205264638

প্রবাসীদের জন্যঃ

Paypal Account:

https://www.paypal.com/donate/?hosted_button_id=DQB3N4WMMT5S4


To use Zelle, anyone  can use :admin@songjogfoundation.org


Stripe/International Cards:

https://songjogfoundation.org/donate/


সেবার বন্ধনে ছড়াই রহমতের আলো। গত বছর আমরা প্রমাণ করেছি, একসাথে দাঁড়ালে ১০ হাজার মানুষের কান্না মুছিয়ে হাসি ফোটানো সম্ভব। ২০২৬-এ আমাদের লক্ষ্য আরও বড়, আরও গভীর। আসুন, ত্যাগের এই মাসে আর্তমানবতার সেবায় আবারও এক হই।

প্রয়োজনে কল করুন: +৮৮০ ৯৬৩৮ ১১ ৯৯ ০০

Recent Supporters

Anonymous Donor

19 days ago

Anonymous Donor

19 days ago

Anonymous Donor

20 days ago

Anonymous Donor

24 days ago

Anonymous Donor

25 days ago