প্রিয় মানবতার সারথি,
বিগত ছয়টি বছর (২০২০-২০২৫) আমরা দেখেছি ক্ষুধার্ত শিশুর চোখে এক চিলতে ইফতারির অপেক্ষা, দেখেছি জীর্ণ কুটিরে একজন বৃদ্ধা মায়ের দুশ্চিন্তা- আগামীকাল সেহরিতে কী জুটবে?
কিন্তু আমরা এও দেখেছি, আপনাদের এক একটি দানে কীভাবে সেই দুশ্চিন্তা মুছে গিয়ে সেখানে ফুটে উঠেছে এক চিলতে জান্নাতি হাসি।
২০২৫ সালে আপনাদের ভালোবাসায় আমরা ১০,০০০ মানুষের দুয়ারে পৌঁছেছিলাম। সেই তৃপ্তির হাসিগুলো আমাদের মনে করিয়ে দেয়- আমাদের পথ চলা এখনো অনেক বাকি।
২০২৬ সালের রমজানে আমাদের লক্ষ্য আরও বড়, আমাদের স্বপ্ন আরও গভীর। আমরা চাই প্রায় ২০,০০০ (লক্ষ্য) মানুষের এই বিশাল কাফেলায় আপনিও আমাদের হাতটি ধরে থাকুন।

আমাদের ২০২৬ এর লক্ষ্যমাত্রা
- ইফতার ও সাহরী: প্রতিদিন অন্তত ৩০০ জন মেহনতি ও ছিন্নমূল মানুষের ইফতারের আয়োজন।
- খাদ্য সহায়তা: ৩,০০০টি অসহায় পরিবারের পুরো মাসের খাবারের দায়িত্ব নিতে চাই আমরা। যেন কোনো বাবাকে সন্তানের ক্ষুধার জ্বালায় ইফতারের সময় মাথা নিচু করে থাকতে না হয়।
- মাদ্রাসা ও এতীমখানা: ৫০টি এতিমখানা ও মাদ্রাসার নিষ্পাপ মুখগুলোর রমজান যেন হয় আনন্দময়। এই শিশুদের দোয়ায় শরিক হতে আমরা পৌঁছে দেব পবিত্র রমযান মাসব্যাপী খাদ্য সহায়তা।
- স্বনির্ভর স্বপ্ন: ১০০ জন মানুষকে আমরা আর হাত পাততে দেব না। আপনার দেওয়া যাকাত দিয়ে তাদের হাতে তুলে দেব রিকশা, সেলাই মেশিন বা ক্ষুদ্র ব্যবসার পুঁজি; যাতে আগামী বছর তারা নিজেরাই দাতা হিসেবে দাঁড়াতে পারেন।
- সংযোগ ঈদ আনন্দ ও কেয়ারহোম: অবহেলিত প্রবীণ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন পোশাকের সুঘ্রাণ আর ঈদের মিষ্টিমুখ।
Donate Now
কেন সংযোগ ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করবেন?
আমরা বিশ্বাস করি- "দান কেবল হাতে পৌঁছায় না, তা পৌঁছে যায় আত্মায়।" সংযোগ ফাউন্ডেশন কেবল একটি মাধ্যম। আমরা আপনাদের আমানতকে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে মাঠপর্যায়ে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। আমাদের ২০২০-২৫ এর কার্যক্রমই আমাদের স্বচ্ছতার প্রমাণ।
- বিশ্বস্ততা: ২০২০ থেকে ২০২৫- বিগত ৬ বছর ধরে আমরা ধারাবাহিকভাবে রমজান প্রজেক্ট পরিচালনা করছি। গত বছর ১০ হাজার মানুষের মুখে হাসি ফোটানোর বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা আমাদের আছে, যা আমাদের সক্ষমতা ও বিশ্বস্ততার প্রমাণ।
- আমানতদারিতা ও স্বচ্ছতা: আমরা আপনার দানের প্রতিটি পয়সার হিসাব রাখি। প্রতিটি প্রজেক্ট শেষে আমরা বিস্তারিত ইমপ্যাক্ট রিপোর্ট এবং আর্থিক বিবরণী প্রকাশ করি। আপনার দান কোথায় এবং কার হাতে পৌঁছালো, তা ডিজিটাল প্ল্যাটফর্মে ছবি ও ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ থাকে।
- দারিদ্র্য বিমোচনে স্থায়ী সমাধান: আমরা শুধু সাময়িক ইফতার বা খাবার বিতরণে সীমাবদ্ধ নই। আপনাদের 'যাকাত' ফান্ডের মাধ্যমে আমরা স্বাবলম্বি প্রকল্পের আওতায় অভাবগ্রস্ত ও অসহায় মানুষকে রিকশা, সেলাই মেশিন বা ক্ষুদ্র ব্যবসার পুঁজি দেই, যাতে তারা সারাজীবনের জন্য ভিক্ষাবৃত্তি থেকে মুক্তি পায় এবং স্বনির্ভর হয়ে উঠতে পারে।
- প্রকৃত হকদারের কাছে সরাসরি পৌঁছানো: আমাদের নিজস্ব ভলান্টিয়ার নেটওয়ার্ক বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলে কাজ করে। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই আমরা সরাসরি এতিমখানা, মাদ্রাসা এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর দোরগোড়ায় আপনার সাহায্য পৌঁছে দিই।
- মানবিক ও বহুমুখী কর্মক্ষেত্র: সংযোগ কেবল খাবার দেয় না; এটি বিশেষ চাহিদা সম্পন্ন ও প্রবীণদের জন্য ' সংযোগ কেয়ারহোম', ছিন্নমূল শিশুদের জন্য 'ঈদ আনন্দ' এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র অসহায়দের জন্য ইফতার, সাহরী ও মাসব্যাপী খাদ্য সহায়তা প্রদান করে। অর্থাৎ, একটি প্ল্যাটফর্মেই আপনি মানবতার সবকটি সেবার অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছেন।
আপনার সহিযোগিতার হাত বাড়িয়ে দিন
+8801896020769
+8801323572375
+8801896020769